আসন্ন আইপিএল নিলামের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার থাকলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নেই। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তিনি তালিকা থেকে বাদ পড়েছেন।


\r\n

তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের পারফরম্যান্স নিলামে তার দরের উপর প্রভাব ফেলতে পারে।


\r\n

মুস্তাফিজ ছাড়া তালিকায় থাকা অন্য পাঁচজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে। এই ক্যাটাগরিতে আছেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।


\r\n

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় আছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া এই খেলোয়াড়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।