বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে। তিনি বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট অর্জন করেছে, যা প্রমাণ করে শিবির কেবল একটি সংগঠন নয়, বরং সমগ্র দেশের ছাত্র-সমাজের প্রতিনিধিত্ব করে।

\r\n

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

\r\n

ডা. তাহের বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল ও গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে। তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ৪ কোটি তরুণ ছাত্র সমাজ একই ধারাবাহিকতায় দেশের পজিটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে বিজয়ী করবে।

\r\n

ছাত্রসংসদের নেতাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে। সারা দেশ তাদের সঙ্গে ছিল। আপনারা যে সংগ্রাম শুরু করেছেন তা চলমান এবং দেশের দুর্নীতি দূর করতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।