রাজধানীর মোহাম্মদপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

\r\n

রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় তিনি মার্কেটটি পরিদর্শন করেন।


\r\n

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্থাপনায় কেউ যাতে অবৈধভাবে দোকান গড়ে তুলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মার্কেটের পাশে জলাধার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মার্কেট কর্তৃপক্ষ, দোকান মালিক ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।


\r\n

এ সময় স্থানীয় দোকান মালিক ও বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।