নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগের তিন জেলায় সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

\r\n

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

\r\n

তিনি বলেন, ওই জনসভায় সিলেট জেলার ছয়টি আসন এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান।

\r\n

এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের নির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে।