আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ: পাকিস্তানকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের সরকারের হামলার বিরুদ্ধে ‘আত্মরক্ষায়’ পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা বলেছেন।
এক্স পোস্টে হুকার বলেন, তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন এবং ‘পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা’ জানিয়েছেন।
পোস্টে মার্কিন আন্ডার সেক্রেটারি আরও লেখেন, ‘আমরা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি এবং তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি।’





