দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ঢাকা মহানগর উত্তর, ঢাকার বিভিন্ন থানা, গাইবান্ধা, ময়মনসিংহ ও দিনাজপুরের ২৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির মধ্যে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম, মো. হুমায়ুন কবির, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল, মো. হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ, থানা বিএনপির সদস্য সানাউল হক ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরু। তারা দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হয়েছেন।
ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়া উপজেলার বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, মো. আবুল কালাম সরকার এবং ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়নের সদস্য মো. মনিরুজ্জামান।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়নের সভাপতি মো. নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডলও বহিষ্কৃত তালিকায় রয়েছেন।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলও বহিষ্কৃত হয়েছেন।





