ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় অভ্যন্তরীণ আলোচনায় নতুন সংসদের স্পিকারের পদে ড. আবদুল মঈন খান-কে বসানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকরা বলছেন, স্পিকার পদ শুধুমাত্র সংসদীয় অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নয়; এটি বিরোধী দলের সঙ্গে সমন্বয়, সংসদের কার্যক্রমে স্বচ্ছতা এবং পার্লামেন্টের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই কারণে একজন অভিজ্ঞ নেতা স্পিকারের পদে বসানো হবে।

ড. আবদুল মঈন খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান-এর ছেলে। ২০০৯ সালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন। তার রাজনৈতিক জীবন অতীতে তথ্য, পরিকল্পনা এবং বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এসেছে। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে পিএইডি অর্জন করেছেন।

দলীয় নেতা ও পর্যবেক্ষকরা মনে করেন, ড. মঈন খানের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক শক্তি তাকে স্পিকারের পদে বসানোর জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তৈরি করেছে। বিএনপির এক নেতা বলেন, সরকার গঠনের পাশাপাশি সংসদের কার্যক্রম স্থায়ী ও কার্যকর রাখার জন্য আমরা এমন একজন নেতাকেই স্পিকারের পদে দেখতে চাই, যিনি দলের নীতি ও সাংবিধানিক অর্জন রক্ষা করতে সক্ষম।