মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে এ ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রপতির দাওয়াতে অংশ নিয়ে অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় প্রধানমন্ত্রী দূর থেকে হাতের ইশারায় তাকে কাছে ডাকেন।
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন আমজনতা দলের তারেক রহমান। এ সময় তার স্ত্রী তামান্না ফেরদৌস শিখাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে একই দিন সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটি তাদের প্রথম সাক্ষাৎ বলে জানা গেছে।





