বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।
শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট ভোগ করেন, তাই তাদের পাশে থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে যেন কেউ ষড়যন্ত্র করে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।’
বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনী সমাবেশে অংশ নেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল ও আশপাশের সড়ক মানুষের ঢলেএ কানায় কানায় ভরে যায়।





