যুব অধিকার পরিষদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, “দুর্নীতির অভিযোগ নজরে না নিয়ে এদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করতে বাধ্য হবে।”

তিনি আরও অভিযোগ করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদ গড়েছেন। এছাড়াও উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও ক্ষমতার প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। মনজুর মোরশেদ মামুন বলেন, “এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে সত্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানাই।”

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থা দুদককে সরকারের ছায়াতলে সীমাবদ্ধ রাখায় কার্যকর পদক্ষেপের অভাব দেখা যায়, যা দুর্নীতি রোধে ব্যর্থতা তৈরি করছে।