ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে আবেগঘন বার্তা দিয়েছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের হামলায় তার পিতার শাহাদাতের ৪০ দিন পূর্ণ হয়েছে। তিনি এই ঘটনাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেন।
মোজতবা খামেনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যা ইরানের জন্য এক গভীর সংকট তৈরি করেছে।
তিনি আরও বলেন, এই শোককে ইরানি জনগণের প্রতিরোধের শক্তিতে রূপান্তর করতে হবে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান উত্তেজনার মধ্যে মোজতবা খামেনির এই বার্তা ইরানের অভ্যন্তরীণ সংহতি জোরদারের একটি চেষ্টা।
এই পরিস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নজর এখন তেহরানের দিকে।





