ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ইকসু) বাস্তবায়নের জন্য গঠিন নতুন প্লাটফর্মের নাম 'মুভমেন্ট ফর ইকসু'। ২২ ও ২৩ আগস্ট সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনার মাধ্যমে এই নাম নির্ধারণ করা হয়।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন,' ইকসু আমাদের প্রাণের দাবি। ইকসু বাস্তবায়নের জন্য 'মুভমেন্ট ফর ইকসু' নামে একটা প্লাটফর্ম গঠন করা হয়েছে। এই কমিটিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিটি বিভাগ থেকে প্রতিনিধি নিয়ে গঠন করা হয়েছে। এই প্লাটফর্মের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইকসু বাস্তবায়ন না হওয়া পযন্ত আন্দোলন করে যাবে।


নতুন কমিটি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আসতেছে