ইরানকে পুরোপুরি ‘ধ্বংস করে দেওয়ার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে এবং ‘উপযুক্ত সময়ে’ মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য আসে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও তা ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ফলে পুরো অঞ্চলজুড়ে এক ধরনের উত্তেজনাপূর্ণ ও অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: আলজাজিরা





