ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হয়েছে।
জাপানের ওকিনাওয়া দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের বহন করছে যুক্তরাষ্ট্রের আধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, যা থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
মেরিন সেনাদের মোতায়েন মূলত আকস্মিক সংকট মোকাবিলা এবং কৌশলগতভাবে ইরানের নির্দিষ্ট অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার মতো জটিল সামরিক প্রয়োজনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ ও সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি ও শক্তি ক্রমান্বয়ে বাড়াচ্ছে এবং আপাতত যুদ্ধের সমাপ্তি তোলার পরিকল্পনা নেই।





