ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, একযোগে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে আঘাত হেনেছে তারা।
\r\nইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির এই বিবৃতি প্রকাশ করেছে।
\r\nএর আগে ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছিল, মধ্য ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শহরটির একটি ‘স্পর্শকাতর’ স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
\r\n‘স্পর্শকাতর’ স্থাপনা বলতে সাধারণত সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের দিকেই ইঙ্গিত করা হয় বলে জানিয়েছে আল–জাজিরা।
\r\nএই হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পরস্পর হামলা-পাল্টা হামলার এই প্রবণতা এখন গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।





