মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ‘স্যালভো’ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েল এবং আলজাজিরা-র প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। রাজধানী তেল আবিব, জেরুজালেমবিয়ারশেবাসহ একাধিক স্থানে বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের আকাশসীমায় শত্রুপক্ষের একযোগে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, তবে সতর্ক থাকতে হবে।”

\r\n\r\n\r\n\r\n

এ হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দুশ্চিন্তা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ ধরনের সংঘর্ষ পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলতে পারে এবং অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।