ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দেশটিতে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের তীব্র হামলার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২০৩ জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই হতাহতের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
এদিকে, ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তেহরান বলছে, যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অভিযান চালানো হবে।
সূত্র: আল জাজিরা





