ইরান বৃহস্পতিবার বিকালে আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
\r\nআইডিএফ তাদের বিবৃতিতে বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা ভূপাতিত করার চেষ্টা চলছে।
\r\nএ হামলার পর ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আশ্রয়কেন্দ্রেই থাকতে বলা হয়েছে।
\r\nআইডিএফ আরও জানায়, ইরান অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এই হামলায় এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
\r\nসূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা





