যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা থামেনি মধ্যপ্রাচ্যে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী Hezbollah জানিয়েছে, তারা বুধবার সকালে উত্তর Israel-এর একাধিক সীমান্তবর্তী বসতিতে রকেট হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল মেতুলা, কাফার গিলাদি ও কিরিয়াত শমোনা।


ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, Galilee অঞ্চলে লেবানন থেকে অন্তত ২০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হলেও বাকিগুলো খোলা জায়গায় পড়ে। হামলার সময় মানারা ও কিরিয়াত শমোনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।


অন্যদিকে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও Israel দক্ষিণ Lebanon-এ তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গত ২ মার্চ সীমান্তে উত্তেজনার পর থেকে বিমান ও স্থল হামলা জোরদার করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৮৯ জন নিহত এবং ৬ হাজার ৭৬২ জন আহত হয়েছেন।


\r\n\r\n\r\n\r\n

মূলত এসব হামলার জবাব হিসেবেই Hezbollah ইসরায়েলে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। যদিও IranUnited States-এর মধ্যে হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত ধরা হয়েছিল, Israel সেই ব্যাখ্যা মানছে না। তাদের দাবি, এই চুক্তি শুধু ইরানকে ঘিরেই সীমাবদ্ধ, লেবানন বা হিজবুল্লাহ এর অংশ নয়।