বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাজধানীর ল’ রিসার্চ অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ল’ রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলীফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ নুরুল্লাহ, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং ড. মোহাম্মদ নাছের উদ্দিন।
ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নবীন গবেষক এই কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে ইসলামিক রিসার্চ পদ্ধতি, গবেষণার নৈতিকতা এবং সমসাময়িক ইসলামিক আইন বিষয়ক আলোচনাসহ নানা বিষয় অন্তর্ভুক্ত ছিল।
প্রেস বিজ্ঞপ্তি





