১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাসুদকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
\r\n\r\n
মামলাটি ২৮ সেপ্টেম্বর দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভঙ্গ করে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন মাসুদসহ ১১ জন। মাসুদ এক সময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্বে ছিলেন





