ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রনেতা সাদিক কায়েম নির্বাচন কমিশনের কাছে চারটি দাবি উপস্থাপন করেছেন। সোমবার দুপুরে তিনি নিজ ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

সাদিক কায়েম বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলসহ চারটি দাবি ইলেকশন কমিশনের কাছে দেওয়া হয়েছে।

দাবিগুলো হলো:
১. ভোটকেন্দ্রের চারশো (৪০০) গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করা।
২. ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করা।
৩. সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

দাবি পেশের পর ইলেকশন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনার কথা জানিয়েছে। এছাড়া, বিএনসিসি মোতায়েন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং বাকি দাবিগুলো সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কমিশন।