চবি প্রতিনিধি: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি চান না ধর্ম উপদেষ্টা প্রফেসর ড.আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১ টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই আলোনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার।
প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা। যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরও বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত এবং পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম। এছাড়াও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি চান না বলে মন্তব্য করেন।
আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা। বিশ্বে এ ভাষার গুরুত্ব ব্যাপক। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা শ্রমবাজার সকল ক্ষেত্রেই এই ভাষা পুরো পৃথিবীতে বিশেষ জায়গা দখল করে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়েও আরবি ভাষা শিখানো হয়।
উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার বলেন, সারা বিশ্বে আরবি ভাষাকে গুরুত্ব দেয়া হচ্ছে, তাই আমাদের ও উচিত আরবি ভাষা গুরুত্ব দেয়া।
প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, জ্ঞান অন্বেষণের জন্য আরবি অবশ্যই শিখতে হবে। আরবি ভাষা যদি আমরা জানি তাহলে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, আরবি ভাষা মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম ভাষা। আরবি ভাষার মাধ্যমে আমরা ধন্য।
চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের বলেন, প্রতি বছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আরবি ভাষা দিবস পালিত হয়। এছাড়াও বিশ্বের ২২ টি দেশে আরবি ভাষা প্রচলিত আছে।





