গেল কয়েক বছরে শাকিব খানকে যেন নতুনরূপে দেখা যাচ্ছে। তিনি নিজেকে বদলে নিয়ে বিভিন্ন ঘরানার সিনেমায় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। তার নতুন লুক, গেটআপ ও উপস্থাপনা তরুণদের মধ্যেও বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


সম্প্রতি খবর মিলেছে, শাকিব খান তার পরবর্তী ছবিতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নায়িকা হিসেবে নিতে যাচ্ছেন। বিষয়টি শাকিব নিজেই নিশ্চিত করেছেন।


কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের এক ভিডিওতে শাকিব বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।” পরবর্তী প্রশ্নে তিনি জানান, “একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।”—এই মন্তব্য ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে এবং সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। যদিও শাকিব এখনো স্পষ্ট করে বলেননি কোন ছবিতে হানিয়া তার সঙ্গে কাজ করবেন। অনেকেই ধারণা করছেন, হয়তো ‘প্রিন্স’ সিনেমাতেই তাকে দেখা যেতে পারে, আবার কেউ কেউ মনে করছেন এটি একটি নতুন রোমান্টিক ছবিও হতে পারে।


অন্যদিকে, শাকিব ‘সোলজার’ শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’-এর শুটিং শুরু করবেন। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমায় কাজ শুরু করবেন, যেখানে নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজে দেখা হচ্ছে।