সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই সিলেটে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে দলের বেঞ্চ শক্তি যাচাই করার সুযোগ। অন্যদিকে, নেদারল্যান্ডসের লক্ষ্য সম্মান রক্ষা—সিরিজে হোয়াইটওয়াশ এড়ানো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ আজ একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। বিশ্রামে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। তাদের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের আজকের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন,  নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, 

বিস্তারিত আসছে......