জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যদি নির্বাচন অতীতের মতো ভোটপতাকা নির্বাচন হয়, দেশ ধ্বংসের পথে যাবে।


বুধবার সকালে রাজধানীর জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


ডা. তাহের বলেন, ১১ দলের নির্বাচনি আসন বিষয়ে শিগগিরই সমঝোতা হবে। তিনি বলেন, এনসিপিকে ১০টি আসন দেওয়ার দাবি কাল্পনিক।


তিনি আরও জানান, তার দল ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।


এর আগে মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমে ‘এনসিপিকে দশটির বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। সেই সংবাদকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।