ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।
নিবন্ধন প্রাপ্ত অন্য দুটি দল হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং সাধারণ আম জনগণ পার্টি।
ইসি সচিব জানান, চূড়ান্ত পর্যালোচনার পর এই তিন দলের নিবন্ধন অনুমোদন করা হয়েছে। আগামীকাল সংবাদপত্রে দাবি-আপত্তি আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যদি কোনো আপত্তি না থাকে এবং প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত হবে।





