বিবিসি নিউজের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান প্রতিনিধি যোগিতা লিমায়ে বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় দেশের রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ ভিন্ন ছিল। তখন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং দেখেছিলেন যে ঢাকা ও অন্যান্য এলাকায় প্রচারমাধ্যম, পোস্টার ও পোলিং এজেন্ট সবই মূলত আওয়ামী লীগের দখলে ছিল।

তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের নির্বাচনকে ঘিরে একটি নিয়ন্ত্রিত ও ভীতিকর পরিবেশ ছিল। সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করতে ভয় পেতেন।
বর্তমান নির্বাচনের পরিস্থিতি তেমন নয়। তিনি বলেন, “এবারের নির্বাচনের বাতাসটাই অন্যরকম। যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে স্পষ্ট উত্তেজনা ও আগ্রহ লক্ষ্য করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টারও চোখে পড়ছে।”

যদিও এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে, যা ভোটের অবাধ ও সুষ্ঠু পরিবেশের প্রশ্নে ছায়া ফেলেছে, তবুও ঢাকার ভোটকেন্দ্রে প্রথম ঘণ্টার মধ্যেই বহু মানুষকে ভোট দিতে দেখা গেছে। যোগিতা লিমায়ে আরও জানান, ভোটারদের মধ্যে অনেকে আশা প্রকাশ করেছেন—আজকের নির্বাচনের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি নিউজ