সরকার জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এই পদে থাকা অবস্থায় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা পাবেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।





