২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার নিয়ন্ত্রণাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পরীক্ষা সংক্রান্ত এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রবেশপত্রগুলো ইতিমধ্যে কেন্দ্রসচিবদের কাছে পৌঁছে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রসচিবদের কাছ থেকে প্রবেশপত্র গ্রহণ করে তা পরীক্ষার শুরু হওয়ার অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের বিতরণ করতে হবে।





