বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতিদের তালিকায় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম থাকে শীর্ষে। তাদের ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেকোনো সময়ই নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি আবারও তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা দাবি ওঠে অনলাইনে। এবার সে রটনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিলেন অভিষেক।

\r\n

পিপিং মুনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, মানুষ তারকা দম্পতিদের পরিবার নিয়ে গল্প করতে ভালোবাসে, কিন্তু এর বেশিরভাগই ভিত্তিহীন। তিনি বলেন, অনলাইনে যা ছড়ানো হচ্ছে তা শুধুই মিথ্যা গল্প। বিয়ের আগেও নানা জল্পনা ছিল, আর এখন তো বিচ্ছেদের গল্প বানানো হচ্ছে।

\r\n

অভিষেক জানালেন, এসব মন্তব্য তাঁকে বা তাঁর পরিবারকে ভেঙে দিতে পারে না। কারণ তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস দৃঢ়। তাঁর ভাষায়, ঐশ্বরিয়া তাঁর সত্য জানে আর তিনি ঐশ্বরিয়ার সত্য জানেন। দিনের শেষে তারা যেটা গুরুত্ব দেন, তা হচ্ছে শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর পারিবারিক সময়।

\r\n

তাদের মেয়ে আরাধ্যা এসব অনলাইন রটনার প্রভাব থেকে দূরে থাকে বলে জানান অভিষেক। তিনি বলেন, আরাধ্যার নিজের কোনো ফোন নেই। আর ঐশ্বরিয়া তাকে শিখিয়ে দিয়েছেন যে, ইন্টারনেটে যা লেখা হয় সব সত্যি নয়। তাই এসব গুজব তাদের পরিবারের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে না।

\r\n

অভিষেক বলেন, কোনো গুজব তখনই মনকে নাড়া দিতে পারে, যদি তাতে সামান্য সত্য থাকে। যেহেতু এসব দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই, তাই তিনি এসব নিয়ে ভাবেন না।

\r\n

অভিনয়ে ব্যস্ত অভিষেক বচ্চনকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে। এতে তাঁর সঙ্গে রয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন তারকা।