ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি কোমায় আছেন।


এ অবস্থায় তাকে দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হাদি যে কক্ষে ভর্তি আছেন, সেই কক্ষের ভেতরের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত।


\r\n\r\n

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, “আল্লাহ, আমার ভাইকে বাঁচিয়ে রাখো।”