কাঁচা রসুন হৃদরোগ প্রতিরোধ ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলোর একটি। এতে থাকা অ্যালিসিন নামের উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করতে সহায়তা করে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
বিশেষজ্ঞদের মতে, কাঁচা রসুন নিয়মিত খাওয়ার ফলে শরীরে নানা উপকার দেখা যায়—
১. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে: দিনে প্রায় চার কোয়া রসুন খেলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।
২. কোলেস্টেরল হ্রাস করে: টোটাল ও এলডিএল কোলেস্টেরল ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
৩. অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে: শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
৪. শরীরকে সক্রিয় রাখে: নিয়মিত রসুন খাওয়ায় হৃদরোগীদের শক্তি ও কর্মক্ষমতা বাড়ে।
৫. মস্তিষ্ক ও সংক্রমণ প্রতিরোধ করে: অ্যালঝাইমার, ডিমেনশিয়া ও নানা ধরনের সংক্রমণের ঝুঁকি হ্রাস করে।
৬. হাড়ের স্বাস্থ্যে সহায়তা করে: বিশেষ করে নারীদের ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে হাড় মজবুত রাখে।
৭. বিষাক্ত ধাতুর প্রভাব কমায়: শরীর থেকে সিসা ও অন্যান্য ক্ষতিকর ধাতু দূর করতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা আরও বলেন, প্রক্রিয়াজাত রসুন বা সাপ্লিমেন্টে কাঁচা রসুনের মতো পূর্ণ উপকার মেলে না। রসুন কেটে বা বেটে সঙ্গে সঙ্গে খেলে এর অ্যালিসিন উপাদান সবচেয়ে কার্যকর থাকে। তাই প্রতিদিন অল্প পরিমাণে কাঁচা রসুন খাওয়া হৃদযন্ত্র ও সার্বিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী।





