গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসীর পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে।
এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।





