রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলাগুলোর ধারাবাহিকতায় ভার্চুয়াল কোর্টে হাজিরা দিয়েছেন সাবেক দুই মন্ত্রী আনিসুল হক ও হাসানুল হক ইনুসহ মোট ৯ জন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা।
সোমবার (৮ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাদের হাজিরা দেখানো হয় এবং আদালত তা গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈন উদ্দিন চৌধুরী।
তিনি জানান, “আলোচিত এসব মামলায় আসামিদের নিরাপত্তা এবং আদালতের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের হাজিরা ভার্চুয়ালি নেওয়া হচ্ছে।”





