কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াত নেতার বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুজন দুর্বৃত্ত বাড়ির পেছনের দিকে প্রবেশ করে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করতে না পারেই তারা পালিয়ে যায়।

জামায়াত নেতা জাহিদ হাসান বলেন, “হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছন দিয়ে রান্নাঘরে আগুন দেয়। তারা কারা তা চিনতে পারিনি। নির্বাচনের সময় ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যেই এমন কাজ করা হয়েছে।”

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিষয়টি শুনেছেন, তবে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন।