ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘাটারচর এলাকায় অভিযান চালানো হয়।
\r\nগ্রেফতারকৃতরা হলেন তালিকাভুক্ত অপরাধী মোঃ আমজাদ হোসেন পিন্টু ওরফে মুরগি পিন্টু বা বোমারু পিন্টু (৪০) এবং তার সহযোগী কাজী তাজ আহমেদ ওরফে কাজী মারুফ (৩৭) ও তানভীর হোসেন পাপ্পু (৩৯)।
\r\nঅভিযানের সময় ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন এবং ৮ রাউন্ড পিস্তল এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে।





