বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন গত ২৭ ডিসেম্বর। ওই দিন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তার ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয় । 

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় এতদিন তারেক রহমান ভোটার তালিকাভুক্ত হতে পারেননি। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নির্ধারিত তারিখে তাকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ভোটার  হওয়ার পর তিনি মনোনয়ন সংগ্রহ করতে পারেন ।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান  ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন  তার মনোনয়ন পত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার অফিস সেগুনবাগিচায় গিয়েছেন সকাল ১০ টা ৫০ মিনিট ।