বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী, অভিনেতা ভিকি কৌশল।

\r\n

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশল লিখেছেন, “আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে,” সঙ্গে যুক্ত করেছেন হৃদয়ের ইমোজি।

\r\n

ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে গোপনীয়ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের শুরু থেকে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জল্পনা চলছিল। দীর্ঘ সময় লন্ডনে মায়ের সঙ্গে থাকা এবং অভিনয় থেকে দূরে থাকা বিষয়গুলো এই জল্পনার সূত্রপাত করে।

\r\n

এক দশক আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, পরিবার, স্বামী ও সন্তান তার জীবনে বিশেষ মর্যাদা রাখে। তিনি বলেন, “আমার স্বপ্ন সংসার স্থাপন ও সন্তান নিয়ে সুখে জীবন যাপন করা।