খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

rn

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরের দিকে একটি স’মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

rn

ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর স্থানীয় নেতারা দাবি করেছেন, সাংগঠনিক কাজে বের হওয়ার পর প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এই হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত পক্ষের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

rn

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

rn

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।