ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে তিনি এই দোয়া প্রকাশ করেন।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। দেশের ওপর বিদেশি প্রভাব ও আধিপত্যবাদী চাপ মোকাবিলায় তার মতো দূরদর্শী নেতৃত্ব এখনো প্রয়োজন।
তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থতা ও দীর্ঘ জীবন দান করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।





