বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরের রাজবাড়ী মাঠে গণদোয়ার আয়োজন করা হয়। বুধবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ ভরে ওঠে।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা আজ পুরো জাতির প্রত্যাশা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি এবং একই আসনে জামায়াতের প্রার্থী মো. হোসেন আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, মাহবুবুল আলম গোলাপ, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিছ, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, হাসান আজমল ভূঁইয়া, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, বশির আহমেদ, নীলা মুস্তফা, নাসিমুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন।





