বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মেডিকেল টিমটি দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতালের সূত্র জানিয়েছে, বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। মেডিকেল বোর্ড মনে করছে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন। অধিকাংশ বিদেশি চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে।