খুলনায় অস্ত্র মামলায় হাজিরা দিতে গিয়ে প্রকাশ্যে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০)। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


\r\n

রোববার (৩০ নভেম্বর) বেলা পৌনে বারোটা থেকে সোয়া বারোটার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় একজন চা বিক্রেতা জানিয়েছেন, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায় ও চাপাতি দিয়ে আঘাত করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।


\r\n

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। তারা মহানগর ও দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।