মাগুরা প্রতিনিধি: মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিলের আগে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও ব্যাংকার মোঃ মাসুদুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর মাওলানা আফসার আলী, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নূর আহমেদ, জেলা শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপির সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ আরও অনেকে।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।