দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।


এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬২ জন।


\r\n\r\n\r\n\r\n

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৭৯২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের।