গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এই সময়ের মধ্যে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, ঢাকা বিভাগে ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৬ জন রয়েছেন। একই সময়ে ৫৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত এ পর্যন্ত মোট ৭২,৯৬৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছরের ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৬,৫১৪। এর মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৮.৭ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩০৭।
সংবাদ লোড হচ্ছে...





