গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আলোচনা সভা, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. জাকির হোসেন নান্নু।
বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি;







