বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে কেউ গালি দিলেও তার জবাব দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, “গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি লিখেন, “জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।”

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর ন্যস্ত। এই দায়িত্বের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে মহান আল্লাহ সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।”