শতাধিক গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী আজ সোমবার (৯ মার্চ) সাক্ষ্য দেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।


এর আগে প্রথম সাক্ষী, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তার জবানবন্দিতে জিয়াউল আহসানকে হত্যার সঙ্গে যুক্ত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ থাকায় জিয়াউলকে প্রমোশন দিতে রাজি ছিলেন না।


একই দিনে ট্রাইব্যুনাল-এ রামপুরায় ২৮ জনকে হত্যার মামলার সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম, পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং ওসি মশিউর রহমান।


এছাড়া ট্রাইব্যুনাল–২-এ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আছেন ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।